Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৬ ১০:৩২

প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর হাজারীবাগের ঝাউচর এলাকায় শিপন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাজারীবাগ থানা পুলিশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত আনুমানিক পৌনে ৩টার দিকে ‘ট্রিপল নাইন’-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ জানতে পারে যে হাজারীবাগ ঝাউচর সিয়াম স্কুল গলিতে রক্তাক্ত অবস্থায় এক যুবক পড়ে আছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এসআই সুমন চন্দ্র শেখ আরও জানান, নিহত যুবকের মাথাসহ শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্তসাপেক্ষ, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, শিপনের বাড়ি কুমিল্লা জেলায়। তিনি বর্তমানে হাজারীবাগ বড় মসজিদের বিপরীত গলিতে বসবাস করতেন। তার বাবার নাম শাহ আলম।

সারাবাংলা/এসএসআর/এমপি
বিজ্ঞাপন

বগুড়ায় ইফতারে টক দই বিক্রির শীর্ষে
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৯

আরো

সম্পর্কিত খবর