Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ী আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৮ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৭

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী ধোলাইপাড় এলাকার একটি আবাসিক হোটেল থেকে জহিরুল ইসলাম রাকিব (২০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রাকিব শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজীকান্দি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সাইদুর রহমান। স্থানীয় একটি কলেজে পড়াশোনা করতেন তিনি।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ আলী জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে ধোলাইপাড় রোডের আয়েশামনি আবাসিক হোটেলের দ্বিতীয় তলার ২০৬ নম্বর কক্ষের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। বিছানার চাদর দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তবে বিস্তারিত তদন্ত চলছে।

বিজ্ঞাপন

হোটেলের ম্যানেজার জমির উদ্দিন জহির জানান, গত ১৪ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে একাই হোটেলে ওঠে রাকিব। সে ২০৬ নম্বর রুম ভাড়া নেয় এবং জানায় দুই দিন থাকবে। ১৬ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে চেকআউটের সময় হলে ম্যানেজার দরজায় নক করলে ভেতর থেকে কোনো সাড়া পাননি। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, ওই কক্ষ থেকে দুটি চিরকুট উদ্ধার করা হয়। একটিতে লেখা ছিল— ‘আমার লাশ আমার চাচাতো ভাইয়ের কাছে পৌঁছে দিয়েন।’ অপরটিতে লেখা ছিল— ‘মা, আমার জন্য দোয়া করিও। অভিশাপ দিও না।’

সারাবাংলা/এসএসআর/এমপি
বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আরো

সম্পর্কিত খবর