Monday 13 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে ঝড়ে ক্ষতিগ্রস্তদের রেড ক্রিসেন্ট সোসাইটির সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৬ ১৬:৫৫

সহায়তা দেওয়ার সময়কার চিত্র।

পঞ্চগড়: পঞ্চগড়ে সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে বিভিন্ন ধরনের সহায়তা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পঞ্চগড় ইউনিট।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে পঞ্চগড় শিল্পকলা মিলনায়তনে আয়োজিত জেলার ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব সহায়তা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পঞ্চগড় ইউনিটের সভাপতির পক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সোহেল রানা, রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিটের সহসভাপতি জাহিরুল ইসলাম কাচ্চু, সাধারণ সম্পাদক মাওলানা মো. মফিজ উদ্দীন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও পঞ্চগড় ইউনিটের কার্যকরী সদস্য মোশারফ হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।’

সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, ঝড়ে তাদের ঘরবাড়ি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সহায়তা তাদের দুর্ভোগ কিছুটা লাঘব করবে।

আয়োজকরা জানান, পর্যায়ক্রমে আরও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হাইজিন পার্সেল হিসেবে গোসলের সাবান, কাপড় ধোয়ার সাবান, স্যানিটারি প্যাড, টয়লেট টিস্যু, টয়লেট ব্রাশ, নখ কাটার যন্ত্র, টুথপেস্ট, ব্রাশ, হ্যান্ডওয়াশ ও হ্যান্ডওয়াশ রিফিল প্যাক, নারিকেল তেল, চিরুনি, তোয়ালে, হাড়ি-পাতিল ও তাবুসহ তাবু টাঙানোর সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর