Saturday 11 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহ আমানত বিমানবন্দরে ৮ লাখ টাকার নিষিদ্ধ সিগারেট জব্দ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১২ এপ্রিল ২০২৬ ০০:০৫

চট্টগ্রাম: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ৮ লাখ ২০ হাজার টাকা মূল্যের ২০০ কার্টন সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা।

শনিবার (১১ এপ্রিল) সকালে দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে এসব সিগারেট জব্দ করা হয়। বিমানবন্দরের প্রকৌশলী (জনসংযোগ কর্মকর্তা) মোহাম্মদ ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সকালে বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স যৌথভাবে এ অভিযান চালায়। এ সময় দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের ফ্লাইটের যাত্রী তৌহিদুল ইসলাম আরাফাতের ব্যাগ তল্লাশি করে ২০০ কার্টন মার্লবোরো সিগারেট জব্দ করা হয়।

বিজ্ঞাপন

এসব সিগারেটের মূল্য ৮ লাখ ২০ হাজার টাকা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে কাস্টমস, এনএসআইসহ সংশ্লিষ্ট সংস্থার নজরদারি জোরদার থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর