Saturday 11 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লার লাকসামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ২১:১৮

কুমিল্লা: কুমিল্লার লাকসাম উপজেলায় খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরের দিকে লাকসাম পৌরসভার দৌলতগঞ্জ এতিমখানা ও মাদরাসার সামনে অবস্থিত একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লাকসাম পৌরসভার গন্ডামারা গ্রামের মো. খোকনের ছেলে মো. আফরান হোসেন আরাফাত (৭) এবং একই গ্রামের দ্বীন মোহাম্মদ ইসলামের ছেলে মো. ইয়াছিন (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, খেলাধুলার একপর্যায়ে দুই শিশু অজান্তেই পুকুরে পড়ে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুরের দিকে এতিমখানা মাদরাসার এক শিক্ষক অজু করতে গিয়ে পুকুরে ভাসমান অবস্থায় দুই শিশুর দেহ দেখতে পান। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহম্মেদ জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্তে করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

বিনা খরচে ঘর বাঁধল ৪ দম্পতি
১১ এপ্রিল ২০২৬ ২২:৪৮

আরো

সম্পর্কিত খবর