Friday 10 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাফ নদীতে ইয়াবাসহ মিয়ানমারের ২ নাগরিক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৬ ২৩:৫২

আটক ২ মিয়ানমারের নাগরিক।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আটক দুই পাচারকারী মিয়ানমারের নাগরিক।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৫টার দিকে টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল ওই এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি বোটে তল্লাশি করে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। একই সঙ্গে দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক ব্যক্তিরা হলেন- মিয়ানমারের ম্রাউ এলাকার আইক্যাপ গ্রামের বাসিন্দা ছানাই (৪০) এবং ফ্রামপুর এলাকার প্রাণপুর গ্রামের বাসিন্দা কাইছেল (১৮)।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, অভিযানে ইয়াবা বহনে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর