Friday 10 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপগঞ্জে ২০০০ লিটার সয়াবিন তেলের গুদাম সিলগালা

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৬ ১২:০৩

সয়াবিন তেলের গুদামে অভিযান চালানো হচ্ছে।

ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো কাজীপাড়া চৌরাস্তায় অবৈধভাবে মজুত করা সয়াবিন তেলের গুদামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍্যাব যৌথ অভিযান চালিয়েছে। এ সময় তাৎক্ষণিকভাবে গুদাম সিলগালা করে দেওয়া হয়।

শুক্রবার (১০ এপ্রিল) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) ও র‍্যাবের যৌথ দল রূপগঞ্জ উপজেলা তারাবো কাজীপাড়া চৌরাস্তায় রাজু ও খোরশেদ নামক দুই ব্যক্তির গুদামে অভিযান চালায়।

অভিযানে অবৈধভাবে মজুত করা মোট ৯টি ব্যারেলে প্রায় ২,০০০ লিটার খোলা সয়াবিন তেল পাওয়া যায়। স্থানীয় বাজার থেকে খোলা সয়াবিন তেল সংগ্রহ করে অবৈধভাবে মজুত, বোতলজাত করণ এবং ‘বন্ধন প্লাস’ ও ‘বিসমিল্লাহ’ নামক স্টিকার লাগিয়ে বাজারজাত করণের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়।

বিজ্ঞাপন

খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানুল হক সেখানে উপস্থিত হন এবং তাৎক্ষণিকভাবে গুদাম সিলগালা করার নির্দেশ দেন। অবৈধভাবে মজুতকরা তেল এবং সংশ্লিষ্ট মালিক পক্ষের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য সংশ্লিষ্টদের উপস্থিতিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের বিভিন্ন স্থানে অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিতভাবে যৌথ অভিযান চালিয়ে আসছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সারাবাংলা/ইউজে/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর