Wednesday 08 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে চোরচক্রের তিন সদস্য গ্রেফতার, উদ্ধার ৩ মোটরসাইকেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ১৫:৫৫ | আপডেট: ৮ এপ্রিল ২০২৬ ১৬:০১

গ্রেফতার হওয়া চোরচক্রের সদস্যরা ও উদ্ধার হওয়া মোটরসাইকেল।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে সক্রিয় একটি মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, সিরাজদীখান উপজেলার নিমতলা রেলস্টেশন পার্কিং এলাকা থেকে গত ৩১ মার্চ সন্ধ্যায় নীরব মণ্ডল (২১) নামের এক যুবকের সুজুকি জিক্সার ১৫৫ সিসি মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর জেলা গোয়েন্দা পুলিশ তদন্তে নামে।

পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ফিরোজ কবিরের তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চক্রটির সদস্যদের শনাক্ত করে।

বিজ্ঞাপন

পরে ৭ এপ্রিল পদ্মা সেতু থানার মাওয়া পুরাতন ঘাট এলাকা থেকে নাসির শেখকে (২৫) গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে চুরি হওয়া সুজুকি জিক্সার মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শ্রীনগরের ছনবাড়ি এলাকা থেকে সাগর খানকে (৩০) গ্রেফতার করে একটি নম্বরবিহীন অ্যাপাচি ১৬০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, মোটরসাইকেলটি গত ১৬ মার্চ কেরানীগঞ্জ এলাকা থেকে চুরি হয়েছিল। একই সূত্রে টুটুল মৃধাকে (৪১) গ্রেফতার করে তার কাছ থেকে একটি লাল-কালো রঙের নম্বরবিহীন ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এ মোটরসাইকেলটির প্রকৃত মালিকানা শনাক্তে কাজ চলছে।

এদিকে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে মোটরসাইকেল চুরি করে নম্বর প্লেট ও বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন করে বিক্রি করে আসছিল। এ ছাড়াও, মূল আসামি নাসির শেখের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও মাদকের নয়টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

মাটিহীন বাগান!
৮ এপ্রিল ২০২৬ ১৭:২৯

আরো

সম্পর্কিত খবর