পাবনা: পাবনায় ভোজ্যতেল সরকার নির্ধারিত দামে বিক্রি না করার দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৪৮ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার (৮ এপ্রিল) দুপুর ২টায় পাবনা শহরের বড় বাজারে সংস্থাটির সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
সহকারী পরিচালক রনি বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী ভোজ্যতেল সরকার নির্ধারিত দামে বিক্রি না করে বেশি মুনাফা অর্জনের লক্ষ্যে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিল। এ ছাড়া খুচরা তেল বোতলজাত করেও বিক্রি করছিল কিছু ব্যবসায়ী, যা সম্পূর্ণ অবৈধ। এ সময় ছয়টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়।’