Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধভাবে ইট ভাটায় তেল সরবরাহে যশোরে পাম্প ম্যানেজারকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ১২:০৫

ফিলিং স্টেশনে জরিমানা করা হচ্ছে।

যশোর: যশোরের বাঘারপাড়ায় অবৈধভাবে ইটভাটায় ব্যবহারের জন্য তেল বিক্রির অপরাধে তাহের ফিলিং স্টেশনের ম্যানেজারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার পর বাঘারপাড়ার খাজুরা সরকারি শহিদ সিরাজুদ্দীন হোসেন কলেজের পাশে ‘তাহের ফিলিং স্টেশন’ ইটভাটায় ব্যবহারের জন্য ৬০০ লিটার ডিজেল সরবরাহ করছিল। এ সময় বিষয়টি নজরে আসলে স্থানীয়রা ব্যারেল ভর্তি ডিজেল আটকে রাখেন। খবর পেয়ে পাম্পে এসে ঘটনার সত্যতা পাওয়ার প্রতিষ্ঠানের ম্যানেজার মনির হোসেনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালতের বিচারক গুঞ্জন বিশ্বাস জানান, নিয়মবহির্ভূতভাবে ডিজেল সরবরাহ করার সত্যতা পাওয়ায় পাম্পের ম্যানেজার মনির হোসেনকে পেট্রোলিয়াম আইনে জরিমানা করা হয়েছে। জ্বালানি খাতের অনিয়ম ও কৃত্রিম সংকট সৃষ্টি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর