Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিমলায় পুকুরের পানিতে ডুবে ৪র্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ২১:০০

স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নীলফামারী: নীলফামারীর ডিমলায় পুকুরের পানিতে ডুবে মীম (১১) নামের এক চতুর্থ শ্রেণির মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের জলদানের পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মীম ওই এলাকার মোকছেদুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে মীম তার ৪-৫ জন বন্ধুর সঙ্গে গ্রামের একটি পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে গেলে তার খেলার সঙ্গীরা চিৎকার শুরু করে। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারের চেষ্টা চালায়।

খবর পেয়ে ডিমলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর বিকেল ৫টার দিকে স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে মীমের নিথর দেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ডিমলা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. মোসলেম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহযোগিতায় স্কুলছাত্রীর মরদেহটি পুকুর থেকে উদ্ধার করা হয়।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর