Friday 03 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পেট্রোল পাম্পে দায়িত্বরত পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৬ ২২:১৩

পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় পেট্রোল পাম্পে চাঞ্চল্য।

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় পেট্রোল পাম্পে দায়িত্বরত অবস্থায় মিজানুর রহমান মিজান নামে এক পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত ওই পুলিশ সদস্য বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে জেলার বোদা উপজেলার তিশা এন্ড তন্নী পেট্রোল পাম্পে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আহত ওই পুলিশ সদস্য বোদা থানা পুলিশের গাড়ির ড্রাইভার ছিলেন বলে জানা গেছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) সোহেল রানা বলেন, বোদা-দেবীগঞ্জ মহাসড়কের পাশে অবস্থিত তিশা এন্ড তন্নী পেট্রোল পাম্পে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা। এ সময় মিজান পুলিশের গাড়ির পাশে দাড়িয়ে তেল দেওয়ার ভিডিও ধারণ করার সময় কয়েকজন যুবক উত্তেজিত হয়ে তাকে মারধর করে। উপস্থিত পুলিশ সদস্যরা তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে দ্রুত
পুলিশের আরও সদস্য ঘটনাস্থলে গিয়ে মিজানকে উদ্ধার করে চিকিৎসার জন্য বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

বিজ্ঞাপন

এ ঘটনায় হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারসহ মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এদিকে, উপজেলার জান্নাত পেট্রোল পাম্পে লাইনে দাঁড়ানো নিয়ে মোটরসাইকেল আরোহীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এছাড়া, সোনার বাংলা পেট্রোল পাম্পে জ্বালানি তেল না থাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার ঘটনাও ঘটেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর