Thursday 02 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে অবৈধভাবে তেল মজুতের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ১০:৫৯

ছবি: সংগৃহীত।

নাটোর: নাটোরের নলডাঙ্গায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে একজনকে ২০ হাজার টাকা জরিমানা করেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খাঁন।

বুধবার (০১ এপ্রিল) সকাল ৯টা থেকে স্থানীয় প্রাপন ফিলিং স্টেশনে প্রশাসনের উপস্থিতিতে ডিজেল পেট্রোল দেওয়ার কার্যক্রম শুরু হয়। অসৎ উপায়ে এক ব্যক্তি পেট্রোল পাম্পের পাশে অবৈধভাবে তেল মজুত করছে, এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে তাকে ৮টি কনটেইনার বোঝাই তেলসহ আটক করে।

অভিযুক্ত ব্যক্তি হলেন, রাজশাহী পুঠিয়া থানার কৃষ্ণবাঠি গ্রামের সাইদুর রহমানের ছেলে সাকিবুল ইসলাম (৩০)।

২০০৯-এর ৪৩ ধারায় অবৈধ তেল প্রক্রিয়াকরণের দায়ে ওই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের জেল দেওয়া হয়। পরে অভিযুক্তকে তেলসহ নলডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল এমরান খাঁন বলেন, পর্যাপ্ত তেল রয়েছে। যারা মেশিন নিয়ে আসবে তাদের মেশিন চেক করে তেল দেওয়া হচ্ছে। কোনো জারকে তেল দেওয়া হবে না। বৈধ কাগজপত্র দেখে মোটরসাইকেলে পেট্রোল দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে ইউএনও জানান, কৃষকদের জন্য সাড়ে ৮ হাজার লিটার ডিজেল তেল ও ৩ হাজার লিটার পেট্রোল বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে নলডাঙ্গা বাজারের নাছির উদ্দিন ৪ হাজার লিটার ডিজেল তেল বরাদ্দ পেয়েছে। এছাড়া নলডাঙ্গা প্রোপান ফিলিং স্টেশনে ১ হাজার ৫০০ লিটার ডিজেল তেল ও ৩ হাজার লিটার পেট্রোল বরাদ্দ পেয়েছে। আগামীকাল সকাল ৯টা হতে প্রশাসনের সহযোগিতায় তেল বিতরণ শুরু হবে। বৈধ কাগজপত্র দেখে মোটরসাইকেলে পেট্রোল দেওয়া হবে।

এমরান খাঁন বলেন, সকাল থেকে নিয়মতান্ত্রিকভাবে প্রাপন ফিলিং স্টেশনে তেল সরবরাহ করা হচ্ছিল। অবৈধভাবে এক ব্যক্তির তেল মজুত করছে, এমন সংবাদের ভিত্তিতে পেট্রোল পাম্পের পাশ থেকে এক ব্যক্তিকে তেলসহ আটক করা হয়।