Thursday 02 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী জেলা বারের সভাপতি বারী, সম্পাদক রাজ্জাক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ০৯:৫১

নির্বাচনে বিজয়ী আইনজীবীরা।

রাজবাড়ী: রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ (ইউ.এল.এফ) থেকে কাজী আব্দুল বারী (কুটিন) ও একই প্যানেল থেকে পুনরায় মো. আব্দুর রাজ্জাক-২ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৩১শে মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সমিতির মূল ভবনের ৩য় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর ভোট গণনা শেষে রাত ৮টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী অ্যাড. অশোক কুমার সাহা।

জানা গেছে, রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামী জোট হয়ে এবার একটি প্যানেল করেছে। প্যানেলটির নাম সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ(ইউ.এল.এফ)। এই প্যানেলে বারী-রিপন-রাজ্জাক (২) নেতৃত্ব দিয়েছে।

বিজ্ঞাপন

অপরদিকে রাজবাড়ী জেলা আইনজীবী সমন্বয় পরিষদ নামে আরেকটি প্যানেল করা হয়েছে। এই প্যানেলে মোস্তফা-রফিক- বিপ্লব নেতৃত্ব দিচ্ছে।

নির্বাচনে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে ১১জন ও রাজবাড়ী জেলা আইনজীবী সমন্বয় পরিষদ থেকে ১০ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে ৯ জন ও আইনজীবী সমন্বয় পরিষদ থেকে ২ জন বিজয়ী হন।

জেলা বার অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, নির্বাচনে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ (ইউ.এল.এফ) থেকে কাজী আব্দুল বারী (কুটিন) ১২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজবাড়ী জেলা আইনজীবী সমন্বয় পরিষদ থেকে এ,টি,এম মোস্তফা ৮৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

সহ-সভাপতি পদে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ (ইউ.এল.এফ) আব্দুল হাকিম খান রিপন ১২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজবাড়ী জেলা আইনজীবী সমন্বয় পরিষদ থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম (রফিক) ৭৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ (ইউ.এল.এফ) থেকে মো. আব্দুর রাজ্জাক-২ ১৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজবাড়ী জেলা আইনজীবী সমন্বয় পরিষদ থেকে বিপ্লব কুমার রায় ৭৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

সহ-সম্পাদক পদে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ (ইউ.এল.এফ) থেকে একজন ও রাজবাড়ী জেলা আইনজীবী সমন্বয় পরিষদ থেকে একজন বিজয়ী হয়েছেন। সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ (ইউ.এল.এফ) থেকে মো. নজরুল ইসলাম বাবু ১১৯ ভোট এবং রাজবাড়ী জেলা আইনজীবী সমন্বয় পরিষদ থেকে মো. আরব আলী ১০৮ ভোট পেয়েছেন।

অপরদিকে, সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ (ইউ.এল.এফ) আব্দুর রাজ্জাক ৮৭ ভোট এবং রাজবাড়ী জেলা আইনজীবী সমন্বয় পরিষদ থেকে মনোয়ারা খাতুন ৯১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক পদে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ (ইউ.এল.এফ) থেকে এম, এম শাহরিয়ার জামান (রাজিব) ১০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং রাজবাড়ী জেলা আইনজীবী সমন্বয় পরিষদ থেকে মাহবুবুর রহমান ৮৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

সদস্য পদে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ (ইউ.এল.এফ) আব্দুলাহ আল আমান ১৫৫ ভোট, মো. ওলিউল্লাহ শিকদার (চঞ্চল) ১৩৪ ভোট, মো. মোশাররফ হোসেন ১২১ ভোট, মো. হান্নান আহমেদ ১১২ ভোট এবং রাজবাড়ী জেলা আইনজীবী সমন্বয় পরিষদ থেকে মো. শরিফুল ইসলাম ১১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

সদস্য পদে সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ (ইউ.এল.এফ) পদে মো. রণজু বিশ্বাস ১০৯ ভোট, এবং রাজবাড়ী জেলা আইনজীবী সমন্বয় পরিষদ থেকে তুষার কান্তি সরকার ৯২ ভোট, গোলাম মোস্তফা ৯৩ ভোট, মো. সফিউল রেজা তপন ১০২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অ্যাডভোকেট অশোক কুমার সাহা এবং নির্বাচন কমিশনার হিসেবে অ্যাডভোকেট মো. মারুফুল হাসাম শামীম ও অ্যাডভোকেট মো. ওবায়দুর রহমান দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর