Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালে লুকানো ৮ ড্রামে মিলল ১৩৬০ লিটার ডিজেল

স্টাফ করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ২৩:৪৭

রামগতিতে খালে লুকানো ৮ ড্রামে মিলল ১৩৬০ লিটার ডিজেল। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর: জেলার রামগতিতে একটি খাল থেকে পরিত্যক্ত অবস্থায় আটটি ড্রামভর্তি ১ হাজার ৩৬০ লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

বুধবার (১ এপ্রিল) বিকেলে রামগতি পৌরসভার আসলপাড়া মৎস্য অবতরণ কেন্দ্রসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জ্বালানি তেল জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে খালের ভেতর থেকে আটটি ড্রামভর্তি ১ হাজার ৩৬০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এই তেলের বাজারমূল্য প্রায় ১ লাখ ৩৬ হাজার টাকা।

​অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে এসব তেল মজুত করেছিল বলে ধারণা করছে পুলিশ।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, চড়া দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে এই জ্বালানি তেল মজুত করা হয়েছিল। জব্দ জ্বালানি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর/পিটিএম