Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ২০:৪২

নিহত রায়হান

নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল রায়হান (৭) নামের এক শিশুর।

বুধবার (১ এপ্রিল) বিকেলে ৪টার দিকে পুর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান এ গ্ৰামের মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শিশু রায়হান নিজ বাড়ি সংলগ্ন নাটেরকোনা গ্ৰামে সড়কে একা দাঁড়িয়ে ছিল। হঠাৎ পূর্বধলা থেকে জারিয়া গামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। চালক দ্রুত পালিয়ে যায়। আহত অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

জানতে চাইলে এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালক পলাতক রয়েছে। জড়িত কাউকে আটক করা যায়নি। তদন্ত চলছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর