ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় তাজিম শেখ (৪) নামে এক শিশু নিহত হয়েছেন।
বুধবার (১ এপ্রিল) দুপুর ১২ টার দিকে গঙ্গাধরদী-বাবলাতলা গ্রামীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি উপজেলার ঘারুয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের গঙ্গাধরদী গ্রামের বাসিন্দা মামুন শেখের ছেলে।
জানা যায়, শিশুটি বাড়ির সামনের রাস্তা পার হচ্ছিল। সে সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। পরে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা ওই শিশুটিকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘারুয়া ইউনিয়ন পরিষদের চার নম্বর ওয়ার্ডের সদস্য মো. শফিকুল ইসলাম বলেন, শিশুটি ব্যাটারিচালিত অটোরিকশারচাপায় আহত হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিক ভৌমিক বলেন, শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল।