Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুর জেলা পরিষদের প্রশাসক হলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ১০:৪২

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক।

জামালপুর: জামালপুর জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক।

রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকসহ নানা মহল থেকে নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক সিরাজুল হককে অভিনন্দন জানিয়েছে।

সিরাজুল হক ১৯৭১ সালে মুক্তিযোদ্ধে অংশ নিয়ে কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৭ সালে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বিএনপিতে যোগদান করে জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

১৯৯১ সালে বিএনপির মনোনিত ধানের শীষ প্রতিকে সংসদ সদস্য নির্বাচিত হন। দায়িত্ব পান বিএনপি সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উপমন্ত্রী। জেলা বিএনপির আহবায়কের দায়িত্বও পালন করেছেন তিনি।

বিজ্ঞাপন

বর্তমানে তিনি কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কমিটির সদস্য।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর