Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপবন ট্রেনের ইঞ্জিন বিকল, ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ চালু

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১০:৫৩ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৫:০১

মাঝপথে বিকল হয়ে যাওয়া উপবন এক্সপ্রেস।

সিলেট: সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় প্রায় চার ঘণ্টা সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ থাকে। এতে চরম ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টা ১০ মিনিটের দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, চলন্ত ট্রেনটির ইঞ্জিন থেকে মবিল পড়ে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রেনটি মাঝপথে থেমে যায়। ফলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে দীর্ঘ সময় ট্রেন আটকে থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অনেকে ক্ষোভ প্রকাশ করেন রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে।

বিজ্ঞাপন

ট্রেনে ইঞ্জিন প্রতিস্থাপন করা হচ্ছে।

পরিস্থিতি স্বাভাবিক করতে তাৎক্ষণিকভাবে সিলেট থেকে ছেড়ে আসা কালনি এক্সপ্রেস ট্রেনকে লংলা স্টেশনে স্টপেজ দিয়ে একটি ইঞ্জিন পাঠানো হয়। পরে সেই ইঞ্জিন কমলগঞ্জের ভানুগাছ হয়ে জালালিয়া এলাকা থেকে বিকল উপবন এক্সপ্রেস ট্রেনে সংযুক্ত করে ট্রেনটিকে উদ্ধার করে শমশেরনগর স্টেশনে নিয়ে আসে।

সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানান, উপবন ট্রেনটি উদ্ধার এবং যোগাযোগ স্বাভাবিক করতে সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উপবন এক্সপ্রেসটি উদ্ধার করে শমসের নগর স্টেশনে রাখা হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।