Saturday 04 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইজিবাইকের ধাক্কায় খুবি শিক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ২২:৪৯ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ ০০:৩৩

মৌমিতা হালদারের মরদেহ।

খুলনা: ইজিবাইকের ধাক্কায় মৌমিতা হালদার (২৬) নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় খুলনা জেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী নগরীর মুন্সিপাড়া এলাকার বাসিন্দা এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় রিকশাযোগে নগরীর ডাকবাংলা মোড় থেকে মৌমিতা হালদার বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় একই দিক থেকে আসা একটি দ্রুতগতির ইজিবাইক রিকশাটিকে ধাক্কা দিলে তিনি নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

বিজ্ঞাপন

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর