Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিষ নিয়ে সুন্দরবনে প্রবেশের সময় জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ২২:১২

জব্দকৃত বিষ

সাতক্ষীরা: জেলার শ্যামনগরে বিষ নিয়ে সুন্দরবনে প্রবেশের সময় সফিকুল ইসলাম (৪২) নামে এক জেলেকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩০ মার্চ) সকালে শ্যামনগর উপজেলার হরিনগর বাজার সংলগ্ন চুনকুড়ি নদীর থেকে তাকে আটক করা হয়।

ওই জেলে উপজেলার হরিনগর গ্রামের ইলিয়াস গাজীর ছেলে। এসময় তার নিকট থেকে ৩ বোতল বিষসহ ৩০ হাজার টাকা ও একটি নৌকা এবং জাল জব্দ করা হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আবু হাসানসহ অন্যরা জানায়, দুই সহযোগীকে নিয়ে বনে প্রবেশের জন্য রওনা দিয়েছিল সফিকুল।

এসময় সেখানে উপস্থিত শ্যামনগর থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম সন্দেহবশত তাকে তীরে ডেকে নিয়ে নৌকায় তল্লাশি চালায়। একপর্যায়ে নৌকার পাটাতনের নিচ থেকে ৩ বোতল বিষসহ ৩০ হাজার টাকা উদ্ধার করে। আটক সফিকুলের বিরুদ্ধে বনদস্যুদের সহায়তার অভিযোগ রয়েছে বলেও দাবি এসব স্থানীয়দের।

বিজ্ঞাপন

উপ-পরিদর্শক জহিরুল ইসলাম জানান, আটক সফিকুলের বিরুদ্ধে বিষ নিয়ে বনে প্রবেশের অভিযোগে বন আইনে মামলার প্রস্তুতি চলছে। চিংড়ি মাছ শিকারের জন্য বিষ নিয়ে বনে প্রবেশের কথা স্বীকার করেছেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর