Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সিপিবির বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ১৯:৩৫

সিপিবির বিক্ষোভ মিছিল।

ঠাকুরগাঁও: মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত সকল ‘জনস্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি’ বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা সিপিবির উদ্যোগে এ বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি ঠাকুরগাঁও শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌরাস্তায় এসে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সিপিবির স্থানীয় নেতারা মার্কিন আগ্রাসনের সমালোচনা করে বলেন, দেশের সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষায় বিতর্কিত সকল চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে।

এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের স্বার্থ উপেক্ষা করে কোনো সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে অসম চুক্তি দেশবাসী মেনে নেবে না।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি নেতা অ্যাডভোকেট আবু সায়েম, চৌধুরী আনোয়ার হোসেন, মর্তুজা আলম ও রেজওয়ানুল হকসহ অনেকেই। এ ছাড়া, মিছিল ও সমাবেশে সিপিবির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ সমর্থকেরা অংশ নেয়।