Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিছানায় নারীর গলাকাটা মরদেহ, উঠানে কাটা পুরুষাঙ্গ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৮ মার্চ ২০২৬ ১৭:৫৪ | আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১০:১১

গাইবান্ধা: জেলার পলাশবাড়ী উপজেলায় ঘরের বিছানা থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই বাড়ির উঠান থেকে উদ্ধার করা হয়েছে একটি কর্তিত পুরুষাঙ্গ। নৃশংস এই হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের পার আমলাগাছী এলাকার একটি বসতবাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত কবিতা বেগম (২৫) সাদুল্লাপুর উপজেলার গোপালপুর গ্রামের বকু মিয়ার মেয়ে। তিনি কিছুদিন ধরে ঢোলভাঙ্গা বাজারের পাশ্ববর্তী পার আমলাগাছী গ্রামের মোস্তাফিজার রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘরের ভেতরে বিছানার ওপর কবিতা বেগমের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। একই সময় বাড়ির উঠানে একটি কাটা পুরুষাঙ্গ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে এবং জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সরওয়ারে আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর