Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় কালোবাজারে তেল বিক্রির অভিযোগে পাম্প ম্যানেজারের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৬ ১১:১৬

ঘোড়াঘাট সড়কে মৌসুমী ফিলিং স্টেশন।

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে কালোবাজারে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে একটি ফিলিং স্টেশনের ম্যানেজারকে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রির দায়ে এক খুচরা বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) রাতে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের মৌসুমী ফিলিং স্টেশনের ম্যানেজার আহসান হাবিব নয়ন (৪৫) কালোবাজারে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করছিলেন। এই অপরাধে তাঁকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় এলাকায় সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির দায়ে খুচরা বিক্রেতা হেলাল উদ্দিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় থানা-পুলিশ সহযোগিতা করে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, তেল বিক্রিতে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। এই ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর