Friday 03 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৬ মার্চ ২০২৬ ২০:১৪ | আপডেট: ২৭ মার্চ ২০২৬ ০০:৩৬

নাটোর: জেলায় ট্রাকের ধাক্কায় মো. আব্দুল (৬০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের নাটোর বগুড়া মহাসড়কের বাংলাদেশ টেলিভিশন উপকেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল সিংড়া উপজেলার আগপাড়া শেরকোল গ্রামের জমির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি থেকে নাটোরে আসার পথে শহরের টেলিভিশন ভবনের সামনে দিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় পিছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই ট্রাকের চাপায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

ঝলমলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং ঘাতক গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর