Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝড়-বৃষ্টিতে ব্যাহত পদ্মায় ডুবে যাওয়া বাসটির উদ্ধার কার্যক্রম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৬ ২২:২৮ | আপডেট: ২৬ মার্চ ২০২৬ ০৯:৪৭

রাজবাড়ী: ঝড়-বৃষ্টিতে ব্যাহত হচ্ছে দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে উলটে পড়া সৌহার্দ্য পরিবহন নামক বাসটির উদ্ধার কার্যক্রম। টানা দেড় ঘন্টার বেশি সময় ধরে ঝড়ো হাওয়াসহ মুষলধারে বৃষ্টির ফলে ঘাটে বিঘ্ন সৃষ্টি হয়।

বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩ নম্বর ফেরিঘাটে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ১১ জন সাঁতরে পারে উঠতে পেরেছে বলে জানা গেছে। বাসে অন্তত ৪৫ জন যাত্রী ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এরইমধ্যে ফায়ার সার্ভিস পানির নিচে বাসটি শনাক্ত করেছে। বিআইডব্লিউটিএ-এর উদ্ধারকারী যান ‘হামজা’র সহযোগিতায় বাসটি উত্তোলনের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

বাসটি থেকে কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ২ জন নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তারা হলেন- রেহেনা বেগম (৬০) ও মর্জিনা বেগম (৫৫) আহত ভবানীপু‌রের ডা. নুসরাত (২৯)।

মৃত্যুর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন গোয়ালন্দ উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্স হাসপাতা‌লের আবাসিক মে‌ডি‌কেল অ‌ফিসার ড. শরীফুল ইসলাম। তিনি জানান, এখন পর্যন্ত ৩ জন নারী‌কে আনা হ‌য়ে‌ছে। অন‌্যজন চি‌কিৎসাধীন র‌য়ে‌ছে।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের বাস ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেছে। বাসটিকে শনাক্ত করা গেছে। তবে ঝড়-বৃষ্টির জন্য ব্যাহত হচ্ছে ডুবে যাওয়া বাসটি উদ্ধার কার্যক্রম।