Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত, আহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ১১:৪৬

দুর্ঘটনাস্থলের ছবি।

ঠাকুরগাঁও: বিআরটিসি বাস ও থ্রি হুইলারের সংঘর্ষে ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বেবি আক্তার নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৬ জন।

সোমবার (২৩ মার্চ) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে কাজী ফার্মের সামনে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন।

নিহত বেবি আক্তার (২১) পৌর শহরের সেনুয়া পাড়া গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী। কয়েক মাস আগে তাদের বিয়ে হয়েছে।

পুলিশ জানায়, বেবি আক্তার তার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে ঈদের দাওয়াত খেতে যাচ্ছিলেন। এ সময় কাজী ফার্মের সামনে পুরাতন বাসস্ট্যান্ডে থেকে তারা একটি থ্রি হুইলারে ওঠেন। থ্রি হুইলারটি পঞ্চগড় অভিমুখে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।

ওসি মনির হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর