Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুতুবদিয়ায় অবৈধ ট্রলিং বোটসহ ৫ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৬ ১০:৪০

বোটসহ আটক জেলে।

কক্সবাজার: কক্সবাজারের কুতুবদিয়ায় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও ট্রলিং জালসহ পাঁচজন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় একটি ট্রলিং বোট জব্দ করা হয়।

রোববার (২২ মার্চ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর রাত সাড়ে ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া উজানটিয়া খালসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সেখান থেকে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।

পরে জব্দ করা বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১২ লাখ টাকা মূল্যের চারটি ট্রলিং জাল, ৫ হাজার ২০০ লিটার ডিজেল এবং ২৫০ পিস বরফ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের নাম, পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজ্ঞাপন

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা ট্রলিং বোট, জাল, ডিজেল এবং আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর