Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেকুটিয়া ব্রিজে প্রশাসনের অভিযান, অতিরিক্ত ভাড়া আদায়ে বাসকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৯ মার্চ ২০২৬ ২১:২৩

পিরোজপুর: জেলার বেকুটিয়া ব্রিজ এলাকায় অতিরিক্ত ভাড়া আদায় ও পণ্যবাহী পরিবহনে যাত্রী বহন রোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে দুইটি বাসকে জরিমানা করা হয় এবং যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। প্রশাসনের এমন তৎপরতায় বর্তমানে অধিকাংশ বাসে নির্ধারিত ভাড়া আদায় করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এতে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রী ও সাধারণ মানুষ।

অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা। তিনি বলেন, ‘যাত্রীদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন পিরোজপুর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর ইসরাক, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানসহ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং পুলিশের সদস্যরা।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর