Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা জরুরি: প্রতিমন্ত্রী ফরহাদ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৯ মার্চ ২০২৬ ১৮:০৫

পঞ্চগড়: ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল–এ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ প্রতিরোধে শুধু পরিচ্ছন্নতা কার্যক্রমই যথেষ্ট নয়, এ জন্য সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা জরুরি। এই লক্ষ্যেই হাসপাতাল প্রাঙ্গণ থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে।

তিনি আরও বলেন, শুধু পরিচ্ছন্নতাকর্মীদের ওপর নির্ভর করে কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না। এ জন্য প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, গণমাধ্যমের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। এ বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন ভবন চালু প্রসঙ্গে তিনি জানান, আসন্ন ঈদুল আজহা–র আগেই হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করে চালু করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুত দৃশ্যমান অগ্রগতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর