Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনে অস্ত্রসহ দস্যু বাহিনীর সদস্য ওসমান গণি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৬ ১৭:০৯

আটক ওসমান গণি।

বাগেরহাট: সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য ওসমান গণি (৩৮) কে আটক করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দফতরের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শেলা নদীসংলগ্ন মূর্তির খাল এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলা উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সুন্দরবনের কুখ্যাত দস্যু করিম শরীফ বাহিনীর ১ সক্রিয় সদস্য ওসমান গণিকে আটক করা হয়।

বিজ্ঞাপন

পরবর্তীতে আটকের দেওয়া তথ্যের ভিত্তিতে, উক্ত এলাকায় তল্লাশি করে ১টি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।

আটক দস্যু ওসমান গণি (৩৮) সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে দস্যুতা এবং দস্যু দলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর