Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে দেয়াল ধসে নির্মাণ শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৮ মার্চ ২০২৬ ২২:৪৫

চাঁপাইনবাবগঞ্জ: জেলায় ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে নাইরুল ইসলাম নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার বেলা ১১টার দিকে শহরের পৌর এলাকার ঢাকা বাসস্ট্যান্ডের কোর্টপাড়া মহল্লার কে.এম শাহাবুদ্দিনের বাড়ির দেয়াল ধসে এ ঘটনা ঘটে। নিহত নাইরুল ইসলাম সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেগুলা গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল থেকে পৌর ড্রেন নির্মাণের কাজ করছিলেন নাইরুল ইসলাম। কাজ করার সময় পাশে থাকা একটি বসত বাড়ির দেয়াল ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ওসি নূরে আলম জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সংসদে ৭ বিল পাস
৭ এপ্রিল ২০২৬ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর