Thursday 26 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফে ট্রাকের ধাক্কায় শিশু নিহত, গাড়ীতে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৯ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪১

কক্সবাজার: টেকনাফে মাটিবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় সোহাগ (৬) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আমির হামজা (৭৩) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী গোদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ ওই এলাকার নুরুল হাকিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৩টার দিকে বেপরোয়া গতির একটি মাটিবাহী ডাম্প ট্রাক সড়কে থাকা শিশু সোহাগ ও বৃদ্ধ আমির হামজাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। গুরুতর আহত আমির হামজাকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

এদিকে, দুর্ঘটনার পরপরই ঘাতক ডাম্প ট্রাকের চালক পালিয়ে গেলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এতে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে সড়কের পাশে পড়ে থাকে।

বিজ্ঞাপন

খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি রুদ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর