Thursday 26 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে রমজান উপলক্ষ্যে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৭

সুলভ মূল্যে ভোগ্যপণ্য কিনতে ক্রেতাদের ভিড়।

রাজবাড়ী: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রাজবাড়ীতে জেলা প্রশাসন ও জেলা প্রাণি সম্পদ দফতরের আয়োজনে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) শহরের রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এ বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

জানা যায়, ২৬ রমজান পর্যন্ত শুক্রবার ও শনিবার ছাড়া প্রতিদিন ১০০ কেজি গরুর মাংস, ৫০০টি মুরগির ডিম ও ৫০ লিটার গরুর দুধ বিক্রি করা হবে। প্রতি কেজি গরুর মাংস ৭০০ টাকা, প্রতি হালি ডিম ৩০ টাকা ও প্রতি লিটার দুধের দাম ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। একজন ব্যক্তি সর্বোচ্চ এক কেজি মাংস, দুই হালি ডিম ও এক লিটার দুধ কিনতে পারবে।

বিজ্ঞাপন

ক্রেতা আব্দুলাহ বলেন, ‘ডিমটা এখানে কম দামে বিক্রি হচ্ছে। কিন্তু গরুর মাংস ও দুধ বাজারে যে দামে বিক্রি হচ্ছে, এখানেও প্রায় সেই দামে বিক্রি হচ্ছে। গরুর মাংসের দামটা একটু কমালে সবার জন্য ভালো হতো।’

এদিকে, রমজানে এ উদ্যোগের মাধ্যমে স্বল্প আয়ের মানুষ উপকৃত হবে এবং একইসঙ্গে বাজার নিয়ন্ত্রণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাস।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ‘মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক মন্ত্রণালয় থেকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে যে, রমজান উপলক্ষ্যে সাধারণ মানুষ যেন সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস পেতে পারে, সেই ব্যবস্থা করা। এই নির্দেশনার পরই জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে নিয়ে এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী যে সংগঠন তাদের সঙ্গে কথা বলি এবং তারা আমাদেরকে খুব অল্প সময়ে সহযোগিতা করে।’

বিজ্ঞাপন

একটি রূপকথা বলার দিন আজ
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০০

ইনস্টাগ্রাম নিরাপদ রাখবেন যেভাবে
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৫

আরো

সম্পর্কিত খবর