Thursday 26 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে এমপি বুলবুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩১

হাসপাতাল পরিদর্শনকালে এমপি বুলবুল।

চাঁপাইনবাবগঞ্জ: রোগীদের হয়রানি বন্ধ এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে কঠোর নির্দেশ দিয়েছেন সংসদ সদস্য (এমপি) নূরুল ইসলাম বুলবুল।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন। এ সময় তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা সংক্রান্ত সমস্যা ও অভিযোগ শোনেন।

হাসপাতাল কর্তৃপক্ষকে তিনি রোগীদের সঙ্গে সদাচরণ করা, অপ্রয়োজনীয় হয়রানি বন্ধ করা এবং দ্রুত সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।

এ ছাড়াও তিনি হাসপাতালের সার্বিক পরিবেশের উন্নয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগীদের মানসম্মত খাবার সরবরাহ এবং প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত মজুদ রাখার নির্দেশনা দেন। পাশাপাশি আধুনিক চিকিৎসা সহায়ক যন্ত্রপাতি স্থাপনের কথাও বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সরকার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে। কোনো রোগী যেন অবহেলা বা হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সবাইকে আন্তরিক হতে হবে।’

এমপির হাসপাতাল পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসক, নার্স ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিল।

বিজ্ঞাপন

ইনস্টাগ্রাম নিরাপদ রাখবেন যেভাবে
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৫

এআই ব্যবহার করে আয়ের নানান উপায়
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৮

আরো

সম্পর্কিত খবর