Thursday 26 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে ফেসবুক লাইভে তরুণীর ‘আত্মহত্যা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৪

রেজিনা সরকার পাখি।

রাজশাহী: রাজশাহীতে ফেসবুক লাইভে এসে রেজিনা সরকার পাখি (২১) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) নগরীর লক্ষ্মীপুর কাদের মণ্ডলের মোড়সংলগ্ন একটি ভাড়াবাসায় এ ঘটনা ঘটে।
রেজিনা নওগাঁর সাপাহার উপজেলার ইদ্রিস আলীর মেয়ে।

জানা গেছে, রোজিনার সঙ্গে ভারতীয় এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সাম্প্রতিক সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সম্পর্কজনিত মানসিক চাপ থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।

এদিকে আত্মহত্যার আগে রোজিনা তার ফেসবুক আইডিতে কয়েকটি আবেগঘন পোস্ট দেন। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তিনি লেখেন, ‘আজকে আমার শেষ দিন..। আল্লাহ মাফ করুক… পৃথিবীতে আমার জন্য কোনো সুখ নেই। আল্লাহ হাফেজ, প্রিয় বন্ধুরা।’

বিজ্ঞাপন

মৃত্যুর প্রায় দুই ঘণ্টা আগে আরেকটি পোস্টে লেখেন, ‘বিদায় এই সুন্দর পৃথিবী।’

এছাড়া মৃত্যুর আগ মুহূর্তে ‘আই লাভ ইউ’ ও ‘আই মিস ইউ’ লিখে পোস্ট দেন। পরে ফেসবুক লাইভে আসেন। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে।

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। প্রেমঘটিত কোনো বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো