Wednesday 25 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৩

প্রতীকী ছবি।

নরসিংদী: নরসিংদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর জোনায়েদ মিয়া নামের ৮ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের বাগহাটায় বাড়ির পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জোনায়েদ শীলমান্দী ইউনিয়নের পশ্চিম বাগহাটা এলাকার জজ মিয়া ছেলে। সে আব্দুল আজীজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর ১২ টায় জোনায়েদ বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। পরে স্বজন ও প্রতিবেশীরা বাড়ির আশপাশসহ বিভিন্ন জায়গায় খুঁজে জোনায়েদের কোনো সন্ধান পায়নি।

বিজ্ঞাপন

পরে এ ঘটনায় নরসিংদী মডেল থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। বুধবার সকালে বাড়ি পাশে ডোবায় কচুরিপানায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করলে পরিবার জুনায়েদের মরদেহ হিসেবে চিহ্নিত করে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুজন চন্দ্র সরকার বলেন, আমরা খবর পেয়ে ডোবা থেকে মরদেহ উদ্ধার করে সুরতাল রিপোর্ট শেষ মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের পর ডাক্তারের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ বলা যাবে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

দেশে ফের শক্তিশালী ভূমিকম্প অনুভূত
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩২

আরো

সম্পর্কিত খবর