Monday 13 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীর আলোচিত সাব্বির হত্যায় মূল অভিযুক্ত জাসন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৩৪ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৫

রাজশাহীর আলোচিত সাব্বির হত্যায় মূল অভিযুক্ত জাসন গ্রেফতার। ছবি: সংগৃহীত

রাজশাহী: জেলার আলোচিত সাব্বির হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত জাসনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে শাহ-মাখদুম থানার চর খিদিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহ মাখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে এদিন দুপুর দেড়টার দিকে পবা রাইসমিল পাড়ায় পূর্ব শত্রুতার জেরে ওই সাব্বিরকে চাকু দিয়ে হত্যা করে জাসন। পরে তাকে গ্রেফতারের দাবিতে সন্ধ্যায় বিক্ষোভ ও অবরোধ করে এলাকাবাসী।

এলাকাবাসীর দাবি, নিহত সাব্বির অত্যন্ত শান্ত-শিষ্ট স্বভাবের ছিলেন। সামান্য বিষয়কে কেন্দ্র করে একই মহল্লার বাসিন্দা আমিরুল ইসলামের ছেলে মো. জাসন তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। তারা দ্রুত আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে শাহমখদুম থানার ওসির আশ্বাসে সাময়িকভাবে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

বিজ্ঞাপন

এ বিষয়ে ওসি ফারুক জানান, জাসনকে গ্রেফতার করেছে তার টিম। আইনের মাধ্যমে তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে। আর বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়রি) ময়নাতদন্ত শেষে সাব্বিরের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর