Wednesday 25 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোর হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২০

নিহত সজিব শরীফ

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে সজীব শরীফ (১৫) নামে এক জুটমিল শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে অবস্থিত আকিজ-বশির জনতা জুট মিলে এ ঘটনা ঘটে।

নিহত সজিব শরীফ দাদপুর ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামের কৃষক শহিদুল শরীফের ছেলে এবং মিলটির স্পিনিং বিভাগে হেলপার ছিল।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১০টার দিকে বাড়ি যাওয়ার আগে মেশিন দিয়ে সজিব শরীর পরিষ্কার করতে যায়। এ সময় বোয়ালমারী সদর ইউনিয়নের রামনগর গ্রামের রজব আলীর পালিত ছেলে রিহাদ শেখ (২৫) নামের অপর এক শ্রমিক সজিবের পায়ুপথে মেশিন দিয়ে বাতাস ঢুকিয়ে দেয়। পরে সে অজ্ঞান হয়ে পড়ে। সজীবকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সজিব মারা যায়।

বিজ্ঞাপন

নিহত সজিবের ভাবি নুরজাহান বেগম জানান, পাঁচ ভাইবোনের মধ্যে মেজ ছিল সজিব। কাজ শেষে শরীরে লেগে থাকা পাটের আঁশ মেশিন দিয়ে পরিষ্কার করতে গেলে একজন শ্রমিক ওর পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়। পরে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে, পরে ঢাকায় নেওয়া হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, সজিবের নাড়ি ছয় জায়গা ছিদ্র হয়ে গেছিল। অপারেশন করার পর বুধবার সকালে সজিব মারা যায়।

এ বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ঢাকায় থাকায় পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এ ব্যাপারে তদন্ত চলছে। অভিযুক্ত রিহাদ শেখ পলাতক, তাকে ধরতে অভিযান চলছে।

বিজ্ঞাপন

দেশে ফের শক্তিশালী ভূমিকম্প অনুভূত
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩২

আরো

সম্পর্কিত খবর