Wednesday 25 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৪

পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল মালেক (৭০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ভাউলাগঞ্জ-টোকরাভাসা আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মালেকের বাড়ি বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী বয়াতি পাড়া এলাকায়।

স্থানীয়দের বরাত দিয়ে চিলাহাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফুল ইসলাম বলেন, বুধবার দুপুরে নিজের প্রয়োজনীয় কেনাকাটার জন্য ভাউলাগঞ্জ বাজারে সাইকেল যোগে আসছিলেন আব্দুল মালেক। তিনি ভাউলাগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় আব্দুল মালেককে ভাউলাগঞ্জ বাজারে নিয়ে গেলে স্থানীয় পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ বাসায় নিয়ে যান। এদিকে, ঘটনার পরপরই মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছেন চালক।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মনিরুজ্জামান চৌধুরী বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

বিজ্ঞাপন

পরীমণির ইফতারে দুধ-কলা-ভাত!
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০০

আরো

সম্পর্কিত খবর