Wednesday 25 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে আদালত প্রাঙ্গনে ‘জয় বাংলা’ স্লোগান যুবলীগ নেতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৪

নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া

নাটোর: নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়াকে আদালত ‍তোলার সময় তাকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে শোনা যায়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) তাকে আদালতে তোলা হয়েছে। তবে নাটোরে একজন আইনজীবী মারা যাওয়ার কারণে আদালত না বসায় মামলার কোনো শুনানি হয়নি।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

আদালতে তোলার সময় তিনি শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিতে থাকেন।

বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, আটক এহিয়াকে ঢাকা থেকে নাটোরে এনে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দই দিয়ে চানাচুর! জয়ার ভিন্ন রকম ইফতারি
২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৪

আরো

সম্পর্কিত খবর