Tuesday 24 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫০ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০২

নীলফামারী: জেলার সৈয়দপুরে বিশেষ অভিযান চালিয়ে ১৫.৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মা ও ছেলেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩, সিপিসি-২ নীলফামারীর একটি অভিযানিক দল।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর সৈয়দপুর শহরের কয়াগোলাহাট পশ্চিমপাড়ার সুজন ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে র‍্যাব-১৩ এর সিপিসি-২ নীলফামারী সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র‍্যাব।

গ্রেফতাররা হলেন- উপজেলার সৈয়দপুর পৌরসভার কয়াগোলাহাট পশ্চিমপাড়া এলাকার জহির উদ্দিনের ছেলে সুজন ইসলাম (২২) ও জহির উদ্দিনের স্ত্রী ছবিনুর বেগম (৪৮)। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৫.৭ কেজি মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

র‍্যাব জানায়, গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

খুলনায় দুই সেমাই ফ্যাক্টরিকে জরিমানা
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২২

২ সচিবের দফতর পরিবর্তন
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০১

আরো

সম্পর্কিত খবর