Tuesday 24 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে একাত্তর টিভির সাংবাদিক লাঞ্ছিত

লোকাল করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৩

হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলিতে সড়কের উন্নয়ন কাজের তথ্য সংগ্রহ করতে গিয়ে একাত্তর টেলিভিশনের উপজেলা প্রতিনিধি ছামিউল ইসলাম আরিফ লাঞ্ছিত ও হেনস্তার শিকার হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে হাকিমপুর উপজেলার পাইকপাড়া-কাঁকড়াপালি এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, হাকিমপুর উপজেলার পাইকপাড়া থেকে কাঁকড়াপালি পর্যন্ত এক কিলোমিটার সড়কের কার্পেটিং কাজ চলছিল। ওই কাজের গুণগত মান ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য সেখানে যান সাংবাদিক ছামিউল ইসলাম আরিফ। এ সময় কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স আলম ইন্ডাস্ট্রিজ’র ম্যানেজার আলম হোসেন সাংবাদিকের ওপর চড়াও হন।

বিজ্ঞাপন

ভুক্তভোগী সাংবাদিক জানান, তথ্য দেওয়ার পরিবর্তে ম্যানেজার আলম হোসেন তার সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করেন। এক পর্যায়ে তিনি সাংবাদিকের পেশাগত কাজে ব্যবহৃত ক্যামেরাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

এই ন্যাক্কারজনক ঘটনার বিষয়ে হাকিমপুর উপজেলা প্রকৌশল কার্যালয়ের সার্ভেয়ার কামরুল ইসলাম বলেন, ঘটনাটি আমাদের নজরে এসেছে। সরকারি কাজের তথ্য সংগ্রহে সাংবাদিককে বাধা দেওয়া ও লাঞ্ছিত করা অনভিপ্রেত। এই বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, প্রকাশ্য দিবালোকে সাংবাদিক লাঞ্ছিতের এই ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

খুলনায় দুই সেমাই ফ্যাক্টরিকে জরিমানা
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২২

২ সচিবের দফতর পরিবর্তন
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০১

আরো

সম্পর্কিত খবর