Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোলায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার এক নারী

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৩

প্রতীকী ছবি

ভোলা: জেলার তজুম‌দ্দিন উপ‌জেলায় এক নারী‌কে (২৫) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপ‌জেলার চাঁদপুর ইউনিয়‌নের আড়া‌লিয়া গ্রা‌মে ঘটনাটি ঘ‌টে‌ছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয়রা ওই নারীকে বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় রাস্তায় প‌ড়ে থাক‌তে দে‌খে তার প‌রিবার‌কে খবর দেন।

প‌রে ওই নারীর প‌রিবা‌রের সদস‌্যরা তা‌কে প্রথ‌মে তজুম‌দ্দিন উপ‌জেলা স্বাস্থ‌্য কমপ্লে‌ক্সে প‌রে উন্নত চি‌কিৎসার জন‌্য ভোলা ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি ক‌রেন।

সংঘবদ্ধ ধর্ষণের শিকার ওই নারী ও তার পরিবারের সদস্যরা জানান, ক‌য়েক বছর আগে ওই নারীর সঙ্গে স্বামীর সম্পর্ক বি‌চ্ছিন্ন হয়। এর পর থেকে তিনি বাবার বা‌ড়ি‌তে একমাত্র সন্তান‌কে নি‌য়ে থা‌কেন। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপু‌রের দি‌কে ওই নারী তার বাবার বা‌ড়ি থে‌কে চাঁদপুর ইউনিয়‌নের আড়া‌লিয়া গ্রা‌মে শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারীর (অনিল বাবাজি) বাৎসরিক তিরোধান উৎসবে যান।

বিজ্ঞাপন

অভিযোগ উঠেছে, রাত আনুমা‌নিক ৯ থে‌কে ১০ টার দি‌কে একই ইউনিয়‌নের দ‌ড়ি চাঁদপুর গ্রা‌মের বখা‌টে যুবক রা‌কিব, শা‌কিল ও রা‌সেল ওই নারী‌কে বি‌ভিন্ন প্রলোভন দে‌খিয়ে ওই ইউনিয়‌নের ধোপা বা‌ড়িসংলগ্ন এক‌টি বাগা‌নে নি‌য়ে যান। সেখা‌নে নির্যাতন চা‌লি‌য়ে কয়েকজন তাকে ধর্ষণ ক‌রেন। এর পর তা‌কে বিবস্ত্র অবস্থায় ফে‌লে পালিয়ে যান তারা।

তজুম‌দ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, ভুক্ত‌ভোগীর প‌রিবার থে‌কে এখন পর্যন্ত থানায় লি‌খিত অভিযোগ ক‌রে‌নি। ত‌বে সকাল থে‌কেই পুলিশ তদন্ত নে‌মে‌ছে। দোষী‌দের শনা‌ক্তে কাজ কর‌ছেন তারা।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৮

ভোলায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার এক নারী
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৩

আরো

সম্পর্কিত খবর