Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে রেস্টুরেন্ট ও মিষ্টান্নের দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৯ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪০

অভিযান চালাচ্ছে উপজেলা প্রশাসন।

সিরাজগঞ্জ: জেলার কাজিপুর উপজেলায় একটি রেস্টুরেন্ট ও একটি মিষ্টান্নের দোকানে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়ার নেতৃত্বে মেঘাই বাজার এলাকায় এ অভিযান পরিচালিত করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার মেঘাই বাজারের সান্ত্বনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও ফ্রিজে লেবেলবিহীন খাদ্যপণ্য মজুদের অভিযোগে ৩০ হাজার টাকা এবং জাহাঙ্গীর মিষ্টান্ন ভান্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশ ও পোড়া তেল ব্যবহারের অভিযোগে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন

অভিযানে উপজেলা খাদ্য অফিসার আতিকুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ, স্যানিটারি ইন্সপেক্টর ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর