Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রিন ক্লিন সিটি হওয়ার পথে চাঁপাইনবাবগঞ্জের যাত্রা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫২ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৪

এমপি বুলবুলের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে চলছে পরিচ্ছন্নতা অভিযান।

চাঁপাইনবাবগঞ্জ: নির্বাচনি ইশতেহার অনুযায়ী গ্রিন ক্লিন সিটি হিসেবে চাঁপাইনবাবগঞ্জকে গড়ে তোলার প্রত্যয়ে নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শহরের বড় ইন্দারা মোড় থেকে এ কর্মসূচি শুরু হয়ে নিমতলা মোড়ে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এমপি বুলবুল বলেন, পরিচ্ছন্নতা শুধু নাগরিক দায়িত্বই নয়, এটি ঈমানেরও অঙ্গ। তিনি জানান, শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। পাশাপাশি তিনি সকল নাগরিককে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার এবং নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।

বিজ্ঞাপন

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এমপির দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা আবু জার গিফারী, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর ও পৌর আমির গোলাম রাব্বানিসহ দলীয় ও সামাজিক নেতারা।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ শহর ধীরে ধীরে একটি পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যসম্মত নগরীতে পরিণত হবে।

বিজ্ঞাপন

ডেনমার্কের ‘ক্লাসেনস টিড’ সংস্কৃতি
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:১৪

রাশমিকা-কৃতির সমকামী প্রেম!
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫৯

আরো

সম্পর্কিত খবর