Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

লোকাল করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৯ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৩

প্রতীকী ছবি

হিলি (দিনাজপুর): দিনাজপুরের নবাবগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ফিরোজ কবির (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নবাবগঞ্জ-বিরামপুর সড়কের গোলাপগঞ্জ বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত ফিরোজ কবির উপজেলার নওশাদ আলী মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন স্থানীয় ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে ব্যবসায়িক প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে বিরামপুরের উদ্দেশে রওনা হয়েছিলেন ফিরোজ কবির। পথিমধ্যে গোলাপগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী সিএনজি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সরাসরি সংঘর্ষ হয়। এতে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে দুর্ভাগ্যবশত হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়ে যথাযথ তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় নারী নিহত
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৪

আরো

সম্পর্কিত খবর