Sunday 22 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হলেন মাইনুর রহমান

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৯ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৪

পিরোজপুরের কৃতী সন্তান মাইনুর রহমান।

পিরোজপুর: বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল করা হয়েছে। নতুন আদেশ অনুযায়ী, লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমানকে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সেনাসদর থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন দায়িত্ব পাওয়ার আগে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান আর্মড ডকট্রিন অ্যান্ড ট্রেনিং কমান্ড (আর্টডক)-এর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট এলাকার বাসিন্দা। তার বাবা মরহুম লুৎফর রহমান ছিলেন সাবেক পুলিশ সুপার এবং মা হাসিনা আক্তার। তিনি পরিবারের কনিষ্ঠ পুত্র।

বিজ্ঞাপন

তার এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগে পিরোজপুর জেলায় আনন্দ ও গর্বের অনুভূতি প্রকাশ পেয়েছে। স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী আরও শক্তিশালী ও আধুনিক বাহিনী হিসেবে এগিয়ে যাবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর