Sunday 22 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:০১

রাজবাড়ীতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা। ছবি: সংগৃহীত

রাজবাড়ী: প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় বাবার জানাজায় অংশ নিয়েছেন রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন পাটুয়ারী (২৮)। তার বাবার নাম শুকুর পাটোয়ারী। আলাউদ্দিন অস্ত্র মামলায় কারাগারে আছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা গ্রামের নিজ বাড়ির পাশে ঈদগাহ মাঠে বাবার জানাজায় অংশ নেন তিনি।

জানা গেছে, শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আলাউদ্দিন পাটোয়ারীর বাবা শুকুর পাটোয়ারী মারা যান। বাবাকে একনজর শেষ দেখা ও জানাজায় অংশ নিতে পরিবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের অনুমতিতে সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে ৮ টা পর্যন্ত দেড় ঘণ্টার জন্য আলাউদ্দিনের প্যারোলে মুক্তি মেলে। পরে পুলিশ পাহারায় আলাউদ্দিন তার বাবার জানাজায় অংশ নেন।

বিজ্ঞাপন

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল ইসলাম জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে পুলিশি পাহারায় সন্ধ্যায় বাবার জানাজায় আলাউদ্দিনকে নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে তাকে আবার কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ।

প্রসঙ্গত, গত ১ ডিসেম্বর নিমতলা গ্রামে অভিযান চালিয়ে জার্মানির তৈরি একটি রিভলভার ও একটি রামদাসহ আলাউদ্দিন পাটোয়ারীকে গ্রেফতার করে যৌথবাহিনী। পরে সদর থানায় অস্ত্র মামলা রুজু হলে সেই মামলায় জেলা কারাগারে আছেন আলাউদ্দিন।

বিজ্ঞাপন

ফ্রেমের ভাষায় গর্ব ও আবেগের একুশ [ছবি]
২২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১১

আরো

সম্পর্কিত খবর