Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্মান্ধ শক্তি যেন ফের পরাধীন করতে না পারে: ফরহাদ হোসেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪৫

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, কোনো অপশক্তি বা ধর্মান্ধ শক্তি যেন ফের আমাদের পরাধীনতার জিঞ্জিরে বাধতে না পারে, বিএনপির সরকারের পক্ষ থেকে এই নিশ্চয়তা আপনাদের দিচ্ছি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বদেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, স্বাধীনভাবে সনাতনীরা যাতে ধর্মীয় কর্মকাণ্ডগুলো করতে পারেন, সেই ক্ষেত্রে বিএনপি সরকার সতর্ক অবস্থানে রয়েছে।

প্রতিমন্ত্রী আজাদ বলেন, ‘এবারের নির্বাচন বাংলাদেশের জন্য অন্তত গুরুত্বপূর্ণ ছিল। এই নির্বাচন এমন একটি জায়গায় আস্তে আস্তে আমাদের সামনে হাজির হয়েছিল- একদিকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের পতাকা, মানচিত্র, জাতীয় সংগীত আরেকদিকে স্বাধীনতাবিরোধী শক্তি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এবারের নির্বাচনে ২১২টি আসলে একক সংখাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছি। এই নির্বাচনে আমাদের সনাতন ভাই ও বোনেরা আমাদের ভোট দিয়েছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ব্যক্তিগতভাবে আজাদের পক্ষ থেকে আমি আপনাদের সঙ্গে সম্পর্ক রাখব। আপনারা নিরাপদভাবে যেন পূজা আরচণা করতে পারেন সেজন্য আমাদের সরকার আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে।’

অনুষ্ঠানে বদেশ্বরী মন্দিরের সভাপতি নিতিশ কুমার মুকুল বকশীসহ সনাতন ধর্মাবলম্বীরা ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

চকরিয়ায় ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত
২১ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর